ঘাটালে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে একজনের মৃত্যু
দি নিউজ লায়ন; শনিবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডএলাকায়। মৃত ব্যক্তির নাম কৃষ্ণ গোপাল চক্রবর্তী, তাঁর বয়স ৪৫ বছর।স্থানীয় সূত্রে জানা যায় যে প্রতিদিনের মত সে তার বাড়ির সামনে থাকা একটি ট্যাপ কল এর জলে স্নান করতে গিয়েছিল । সেই সময় বিদ্যুতের খুঁটি তার উপর ভেঙ্গে পড়ে ।
এলাকার বাসিন্দারা বিষয়টি বিদ্যুৎ দপ্তর কে জানায়। এরপর দ্রুত এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঘাটাল মহকুমা হাসপাতালে।সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার বাবুরা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই ইলেকট্রিক লাইনের খুঁটি টির গোড়াটি জরাজীর্ণ অবস্থায় ছিল। বিদ্যুৎ দপ্তর কে বারবার জানানো সত্ত্বেও কোন ব্যবস্থা নেয়নি। যার ফলে ওই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা।
ঘাটাল থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে ওই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেয় ।তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিদ্যুৎ দপ্তর যদি আগাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করত তাহলে কৃষ্ণ গোপাল চক্রবর্তী কে অকালে প্রাণ হারাতে হতো না। ওই ঘটনার পর তার পরিবারে ও ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post a Comment